আন্তর্জাতিক

‘ইরানের কাছে যুক্তরাষ্ট্র হেরে গেছে’, মন্তব্য ডেমোক্র্যাট সিনেটরের

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘ইরানের কাছে যুক্তরাষ্ট্র হেরে গেছে’, মন্তব্য ডেমোক্র্যাট সিনেটরের

ছবি: সংগৃহীত


ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করে তুলছেন বলেও সতর্ক করেছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে ক্রিস মারফি বলেন, যুদ্ধের পথ ধরে ট্রাম্পের পরাজয় ইতোমধ্যেই স্পষ্ট। সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে প্রয়োজন হলে ‘খারাপ চুক্তিও’ সমর্থন করবেন তিনি। তার মতে, আলোচনা দীর্ঘায়িত হওয়ায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রকে বড় ধরনের মূল্য দিতে হচ্ছে।

মারফি বলেন, ‘আমেরিকা যে হেরে গেছে, সেটা স্বীকার করে নিয়ে এখনই যুদ্ধের ইতি টানা দরকার। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, মার্কিন অর্থনীতি তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ আমেরিকানদের ওপর নিত্যপণ্যের বাড়তি দামের চাপ পড়ছে। অন্যদিকে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করছে।’

এদিকে দ্য ওয়াশিংটন টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে অনড় রয়েছে ইরান।

ডেমোক্র্যাটিক এই সিনেটর আরও জানান, সংঘাত দীর্ঘায়িত করার জন্য কংগ্রেসে কোনো নতুন সামরিক বাজেট অনুমোদনের পক্ষে তিনি থাকবেন না। তবে যুদ্ধ শেষ হলে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুত পুনর্গঠনের প্রয়োজন হলে সে উদ্যোগে সমর্থন দেওয়ার কথা জানান তিনি।


রিয়াদে কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির
রিয়াদে কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। তবে ঘটনার সময় কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে গেছেন এক বাংলাদেশি কর্মী।রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত

৩ ঘন্টা আগে


ইরানে সামরিক পদক্ষেপে আপাতত বিরতি, অর্থনৈতিক চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র
ইরানে সামরিক পদক্ষেপে আপাতত বিরতি, অর্থনৈতিক চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে অবিলম্বে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে আপাতত অর্থনৈতিক চাপ জোরদারের কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে তাঁর প্রশাসন এখন কিছুটা ধীরে ও সতর্কতার সঙ্গে এগোচ্ছে।ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই অবস্থানকে সামরিক সংঘাত এড়িয়ে...

৬ ঘন্টা আগে


ইসরায়েলবিরোধী ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
ইসরায়েলবিরোধী ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।শনিবার (৮ আগস্ট) তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড

১ দিন আগে


হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংগঠনটি।শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবির বক্তব্য তুলে ধরা

১ দিন আগে

Dr.Mahfuzul Alom