ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় দেশটির কাছে ক্ষতিপূরণ দাবি করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির জন্য ইরান ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ দাবি করার পর পাল্টা এ দাবি তুললেন ট্রাম্প।
সোমবার ট্রাম্প তার প্রতিনিধিদের নির্দেশ দেন, ইরানের সঙ্গে পরবর্তী যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অবশ্যই তুলতে হবে। তিনি দাবি করেন, এর আগে ইরান আলোচনায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেনি।
ট্রাম্প ইরানের হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। এর মধ্যে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের পরিবারের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় ইরানের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের যে ‘ক্ষয়ক্ষতি ও প্রাণহানি’ হয়েছে, সেসবের জন্যও ক্ষতিপূরণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে তাদের কথিত ‘অবৈধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ বন্ধ করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের দাবি, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক কয়েক মাসের সংঘাতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় করার দাবিও জানিয়েছে তেহরান।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট একটি নৌপথ বা করিডোর চালুর বিষয়েও আলোচনা হচ্ছে।
তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি ও দেশটির শর্ত পূরণের ওপর নির্ভর করবে।
১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে
আগামীকাল বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হওয়া এই সূর্যগ্রহণে সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড সূর্যের আলো পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়বে।১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। স্পেনের বেশিরভাগ এলাকা, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের
৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন মার্কিন নৌবাহিনীর হাতে: ট্রাম্প
হরমুজ প্রণালি থেকে মাইন সরিয়ে ফেলার পর কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হরমুজ এখন খোলা। এই মুহূর্তে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে।’ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে এখনো মাঝে মধ্যে মাইন
৩ ঘন্টা আগে
অন্ধকার গাড়িতে পেজেশকিয়ান-খামেনির ৭ ঘণ্টার বৈঠক
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার একান্ত বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সোমবার (১০ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে
১৮ ঘন্টা আগে
‘ইরানের কাছে যুক্তরাষ্ট্র হেরে গেছে’, মন্তব্য ডেমোক্র্যাট সিনেটরের
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করে তুলছেন বলেও সতর্ক করেছেন তিনি।সোমবার (১০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এক সাক্ষাৎকারে
১ দিন আগে
