আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন রাডার ধ্বংস, আকাশ প্রতিরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

৮ মাস আগে


ইরানের হামলায় মার্কিন রাডার ধ্বংস, আকাশ প্রতিরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম CNN। সোমবার (৩ মার্চ) সংগৃহীত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থিত রাডার স্থাপনাটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

ধ্বংস হওয়া রাডারটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা THAAD (Terminal High Altitude Area Defense)–এর গুরুত্বপূর্ণ অংশ। সামরিক বিশেষজ্ঞদের ভাষায়, এই রাডারকে থাড ব্যবস্থার ‘চোখ’ বলা হয়। কারণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং তা মাঝ আকাশে ধ্বংস করার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলোকে লক্ষ্যবস্তু নির্ধারণে এই রাডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের শুরুতেই রাডার স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকায় যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলার লক্ষ্য কেবল একটি দেশেই সীমাবদ্ধ ছিল না। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতেও অনুরূপ রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে সেখানে থাকা সরঞ্জামগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, থাড রাডার ধ্বংস হয়ে যাওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। কারণ এই রাডার ছাড়া থাড ব্যাটারিগুলো কার্যকরভাবে শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে পারবে না।

এদিকে এই ঘটনার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এমন ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom