ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা ওমানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন বদর আলবুসাইদি । তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
এক বিবৃতিতে ওমানের এই শীর্ষ কূটনীতিক বলেন,ইরান -এর বিরুদ্ধে মাকিন ওইস্রেইল যে সামরিক অভিযান চালিয়েছে, তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে এ ধরনের পদক্ষেপের কোনো সামঞ্জস্য নেই বলেও তিনি উল্লেখ করেন।
তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও “দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা করতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা কমাতে ওমান দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে এবং সংকট নিরসনে দেশটি আবারও সংলাপের পথ খুঁজে বের করার চেষ্টা করছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
৬ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
৭ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১২ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
১৫ ঘন্টা আগে
