ইরানে টানা ৫৪ দিন ইন্টারনেট বন্ধ: ব্যবসা-বাণিজ্যে গুরুতর প্রভাব
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানে টানা ৫৪ দিন ধরে ইন্টারনেট সংযোগ কার্যত বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক। সংস্থাটির তথ্যমতে, দেশটি এখন পর্যন্ত ১ হাজার ২৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারির শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ নতুন করে শুরু হলে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অনলাইনভিত্তিক ব্যবসা, ফ্রিল্যান্সিং খাত এবং তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমেও জটিলতা তৈরি হয়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কবে নাগাদ বিধিনিষেধ শিথিল করবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। ফলে অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
২ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
৭ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
৮ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
৮ ঘন্টা আগে
