ইরানে সামরিক পদক্ষেপে আপাতত বিরতি, অর্থনৈতিক চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে অবিলম্বে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে আপাতত অর্থনৈতিক চাপ জোরদারের কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে তাঁর প্রশাসন এখন কিছুটা ধীরে ও সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই অবস্থানকে সামরিক সংঘাত এড়িয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর একাধিকবার কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিলেও শেষ পর্যন্ত তা থেকে সরে এসেছেন ট্রাম্প।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ইরানের সঙ্গে যে সমঝোতা ঝুলে আছে, তা নিয়ে ট্রাম্প আপাতত অসন্তোষ প্রকাশ করেননি। গত জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, ইরানের দাবি—হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার করতে হবে।
তবে হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকায় বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ওপর এর প্রভাব পড়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি হয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আংশিক আলোচনা চলছে এবং দেশটির ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটও পর্যবেক্ষণ করছে তাঁর প্রশাসন। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তুলনামূলক কম অনুভব করছেন।
ইরান পরিস্থিতিকে দাবার চালের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, সবকিছু নিয়ে ধীরে এগোনো হচ্ছে এবং শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে আপাতত সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে অর্থনৈতিক চাপ, আলোচনার সুযোগ এবং কৌশলগত অপেক্ষার ওপর জোর দেওয়ার ইঙ্গিত মিলছে। তবে হরমুজ প্রণালী ও ইরানের সঙ্গে সমঝোতার অগ্রগতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, তার ওপর পরবর্তী মার্কিন পদক্ষেপ অনেকটাই নির্ভর করবে।
সূত্র: এনডিটিভি
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২১ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১ দিন আগে
