আন্তর্জাতিক

ইরানে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো, যুদ্ধকৌশলে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


ইরানে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো, যুদ্ধকৌশলে বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত


সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নতুন কাঠামোয় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ইরানের এক কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, আগের সংঘাতগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হয়েছে। এর ফলে ইরান প্রচলিত বা ‘ক্লাসিক্যাল’ আকাশ প্রতিরক্ষা মডেল থেকে সরে এসে আরও সমন্বিত ও কার্যকর কাঠামোর দিকে এগিয়েছে।

ওই কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থায় শুধু যুদ্ধকৌশল ও সরঞ্জামেই পরিবর্তন আনা হয়নি; আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে তথ্য সংগ্রহ, আদান-প্রদান এবং তা দ্রুত ব্যবহারের পদ্ধতিতেও সংস্কার করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত কার্যপ্রণালি ও প্রশিক্ষণ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে।

ইরানি কর্মকর্তার দাবি, এসব পরিবর্তনের ফলে সাম্প্রতিক সংঘাতের সময় দেশটি তুলনামূলকভাবে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে।

তবে ইরানের এই দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নতুন প্রতিরক্ষা কাঠামোর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা


পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত
পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

বঙ্গোপসাগর ও আরব সাগরে নিজেদের নৌ সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে ছয়টি অত্যাধুনিক প্রচলিত সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ‘প্রজেক্ট-৭৫ ইন্ডিয়া’ নামে এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি রুপি।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার...

৩৭ মিনিট আগে


যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো
যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো

যুদ্ধের ভয়াবহতায় গাজার বিস্তীর্ণ কৃষিজমি, গ্রিনহাউস ও সেচব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ছোট পরিসরের কৃষি উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। জমি ও উৎপাদন উপকরণ হারানো অনেক কৃষক এখন ভাড়া করা জমি ও গ্রিনহাউসে সবজি চাষ করে জীবিকা পুনর্গঠনের চেষ্টা করছেন।গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮৭ শতাংশের

২ ঘন্টা আগে


চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা
চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিপাইনের সঙ্গে চীনের সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যস্ততা ওয়াশিংটনের এশিয়া নীতির ওপরও প্রভাব ফেলছে।বিতর্কিত সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইনের পুরোনো যুদ্ধজাহাজ সিয়েরা মাদ্রে ঘিরে চীনা কোস্ট গার্ডের সঙ্গে...

২ ঘন্টা আগে


হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা
হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom