আন্তর্জাতিক

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ, আলোচনায় বসার আহ্বান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ, আলোচনায় বসার আহ্বান

ছবি: সংগৃহীত


ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে United Nations। শনিবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান Volker Türk এক বিবৃতিতে এ নিন্দা জানান এবং সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।”

বিবৃতিতে তুর্ক উল্লেখ করেন, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমাধানের উপায় নয়; বরং এগুলো কেবল “মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ হবে।”

তিনি আরও বলেন, “বেসামরিক নাগরিকদের জন্য এই ভয়াবহ পরিণতি এড়াতে আমি সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে, উত্তেজনা কমাতে এবং আলোচনার টেবিলে ফিরে আসার জন্য অনুরোধ করছি।”

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ ও সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom