আন্তর্জাতিক

ইরানে ২ হাজারের বেশি বোমা ফেলার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানে হামলা শুরুর পর থেকে ৩০ ঘণ্টায় ২ হাজারের বেশি বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। সংস্থাটি জানায়, শনিবার থেকে শত শত ইরানি লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বিমান বাহিনী ৭০০টিরও বেশি উড্ডয়ন পরিচালনা করেছে। রোববার দিনভর ইরানজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিভিন্ন সামরিক সদর দপ্তরে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

ইসরাইলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইরানের সুপ্রশিক্ষিত বাহিনী আইআরজিসি-র সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। একই ধরনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের পাশাপাশি লেবানন-এও হামলা চালাচ্ছে ইসরাইল। আইডিএফ এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরাইলে হিজবুল্লাহ-র বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি যুদ্ধবিমানগুলো সেখানে ব্যাপক বোমাবর্ষণ করছে বলে জানানো হয়।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।

চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom