ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা ফের বাড়ার আশঙ্কা, নতুন হুঁশিয়ারি তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার “প্রবল আশঙ্কা” রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই দেওয়া এই সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি’র উদ্ধৃতি দিয়ে সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা মানতে প্রতিশ্রুতিবদ্ধ-এমন কোনো প্রমাণ তারা দেখছেন না। তার দাবি, ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য অনেকটাই “মিডিয়া-কেন্দ্রিক ও কৌশলগত উদ্দেশ্যপ্রণোদিত”।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং একই সঙ্গে তারা যে অস্থিরতা তৈরি করেছে তা থেকে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়া।
আসাদি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের যেকোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই ধরনের কড়া বক্তব্য ও পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আবারও অনিশ্চিত করে তুলছে, যা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন উত্তেজনার ঝুঁকি বাড়াচ্ছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১১ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৭ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২০ ঘন্টা আগে
