ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আলোচনা তুরস্ক-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসহাক দার–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হাকান ফিদান। এসময় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং তা নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা।
দুই পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যকার সাম্প্রতিক বৈঠক এবং আগামী দিনের সম্ভাব্য পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন।
ইরানি সূত্রের দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এর আগে আঞ্চলিক উত্তেজনার অংশ হিসেবে ইসরাইলসহ বিভিন্ন দেশে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটে।
সংঘাত নিরসনে গত শনিবার ইসলামাবাদ–এ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।
এদিকে দ্বিতীয় দফা আলোচনার আগে শেহবাজ শরিফ সৌদি আরব ও তুরস্ক সফরের পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা আনাদোলু–র তথ্য অনুযায়ী, পাকিস্তানের আমন্ত্রণে শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৬ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
