ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার।
পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত মজুতে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় গোলাবারুদের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন প্রতিরক্ষা শিল্পে দ্রুত উৎপাদন বাড়ানো জরুরি। তবে বিদ্যমান অবকাঠামো ও উৎপাদন সক্ষমতার কারণে তা দ্রুত বাড়ানো কঠিন হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিরক্ষা দপ্তর।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির সামরিক বাহিনীর গোলাবারুদের ঘাটতির খবর নাকচ করেছিলেন। তবে এবার তার প্রশাসনের অধীন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনে কৌশলগত মজুতে ঘাটতির বিষয়টি কংগ্রেসের সামনে উঠে এসেছে।
যুদ্ধের প্রভাব মার্কিন সামরিক বহরেও
ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির চিত্রও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে চারটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এ ছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং সাতটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়ে প্রায় ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাত মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও চাপ তৈরি করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র তাদের মজুত থাকা থাড ইন্টারসেপ্টরের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।
সংঘাত দীর্ঘ হলে বাড়তে পারে চাপ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে তেহরান রাজি হয়নি।
ফলে সংঘাত আরও দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের মজুতের ওপর চাপ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা, সিবিএস নিউজ
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু
সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানুর বদলিকে ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন আইপিএস বুশরা বানু।...
৫ ঘন্টা আগে
ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম
দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেমন কারাগারে আটক রয়েছেন।মঙ্গলবার তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি নবায়ন করা হলে তার মুক্তি আবারও অনিশ্চিত হয়ে পড়তে...
৬ ঘন্টা আগে
গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, নতুন আবিষ্কৃত এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ...
৮ ঘন্টা আগে
সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...
১ দিন আগে
