ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, কিছু অস্ত্রের মজুত সীমিত: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কিছু ধরনের অস্ত্রের সরবরাহ নিয়ে সীমাবদ্ধতার মুখোমুখি হলেও নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কার্যত সীমাহীন রয়েছে।
ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি খুব শিগগিরই শেষ হতে চলেছে। আমার মনে হয় না তারা আর বেশিদিন এটি চালিয়ে যেতে পারবে।”
মার্কিন অস্ত্রভাণ্ডারের বর্তমান অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সব ধরনের অস্ত্রের পরিস্থিতি এক নয়। কিছু অস্ত্রের মজুত প্রায় অসীম হলেও অন্য কিছু অস্ত্রের সরবরাহ তুলনামূলকভাবে সীমিত।
তিনি বলেন, “আমাদের কাছে কিছু নির্দিষ্ট ধরনের অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলোর সরবরাহ কার্যত সীমাহীন। তবে অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে সরবরাহ কিছুটা সীমিত।”
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত এবং দীর্ঘস্থায়ী সংঘাত পরিচালনার সক্ষমতা নিয়ে নানা আলোচনা চলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং প্রয়োজনীয় অস্ত্র উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।
সূত্র: ডন
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম...
৫ মিনিট আগে
বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রধান কমান্ডার...
২০ মিনিট আগে
ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।আদালত একই সঙ্গে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া...
১ ঘন্টা আগে
ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান
আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে।এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ
২ ঘন্টা আগে
