আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ করা হবে, সে বিষয়ে তিনি বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।

রোববার দ্য টাইমস অব ইসরাইলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টি নিয়ে তাঁর এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত সময়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরাইল একাই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এ সম্ভাবনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান।

ট্রাম্প বলেন, “আমার মনে হয় না যে এমন পরিস্থিতি তৈরি হবে।”

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom