ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে ট্রাম্পের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি দুই পক্ষকে ‘গোলাগুলি’ বন্ধ করার আহ্বান জানান।
একই দিনে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা হলে দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে অপসারণ ও ধ্বংস করার কাজে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত। তবে কোনো চুক্তি না হলে ইরানের সামরিক সক্ষমতা কঠোরভাবে দুর্বল করার হুঁশিয়ারিও দেন তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক সমাধান হলে উভয় পক্ষের সহযোগিতায় ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংস করা হবে। অন্যদিকে সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইরান নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করেছে।
দুই দেশের এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাচ্ছে।
এক মাসে ৪,৮০০ সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি, বর্তমানে রাজ্যের বিভিন্ন হোল্ডিং কেন্দ্রে আরও জনসভা, ৮৩৬ জন বৈঠক করা হচ্ছে ও নথিপত্রের ভিত্তিতে।এক ভোটে আলোচনায় থাকতে মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা এবং ভোট অনুপ্রবেশ নিয়ন্ত্রণ বর্তমান পরিস্থিতি প্রধান অগ্রগণ্য। সক্ষমতা পাওয়ার পর এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি অনুরোধ করেন।শুভে অধিকার...
২ ঘন্টা আগে
ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা সাময়িক স্থগিত করেছে ইসরাইল: দাবি ইসরাইলি কর্মকর্তার
ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা।ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরাইল আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রেখেছে।তবে একই সঙ্গে ওই কর্মকর্তা সতর্ক
৪ ঘন্টা আগে
আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্য ও উত্তরাঞ্চলে সাইরেন
ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। নতুন এ হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।সোমবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক
১০ ঘন্টা আগে
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন অঞ্চলে সাইরেন
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাধারণ নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। এরপর জেরুজালেম, বীরসেবা এবং
১৩ ঘন্টা আগে
