ইরাকি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বাগদাদের পক্ষ থেকে একাধিকবার তেহরানের কাছে অনুরোধ জানানো হয়েছিল।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের সময় বিষয়টি গুরুত্ব পায়। ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি দেশটির অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরাকি তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে ইরান কয়েকটি ইরাকি তেলবাহী জাহাজকে প্রণালিটি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে ঠিক কতটি জাহাজ এই অনুমতি পেয়েছে, তাদের চলাচলের নির্দিষ্ট সময়সূচি বা অনুমতির মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সংঘাত ও নিরাপত্তা সংকটের কারণে এই জলপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে ইরাকি তেল রপ্তানি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাগদাদ বিকল্প রপ্তানি পথও খুঁজছে।
ইরাকের জন্য হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ, কারণ দেশটির দক্ষিণাঞ্চল থেকে রপ্তানি করা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ঐতিহাসিকভাবে এই জলপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ইরাকি জাহাজকে বিশেষ অনুমতি দেওয়ার ফলে দেশটির তেল রপ্তানিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুখী দেশের তালিকায় পিছিয়ে বাংলাদেশ এগিয়ে ফিলিস্তিন
‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না’-কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গান মানুষের চিরন্তন এক সত্যকে তুলে ধরে। সুখের প্রত্যাশা সবার, কিন্তু সেই সুখ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না।সুখের খোঁজে মানুষ নানাভাবে ছুটে বেড়ায়। কেউ দেশান্তরী হয়, কেউ আপনজনের সান্নিধ্যে শান্তি...
২ ঘন্টা আগে
সিএএর আওতায় বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ছয় মাসে শেষ হবে
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার।শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে নির্যাতনের...
২ ঘন্টা আগে
ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের নীতিও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।আরাগচি বলেন, গত ১৪ বছর ধরে ইরানের ওপর আরোপিত ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা এবং আট বছর আগে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতিও কাঙ্ক্ষিত
১০ ঘন্টা আগে
সোমালিয়ার উপকূলে কার্গো জাহাজ জিম্মি, ৬ ভারতীয় নাবিকসহ ১০ জন জিম্মি
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘লুতুফ’ জিম্মি করেছে জলদস্যুরা। চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই হওয়া জাহাজটিতে থাকা ১০ জন নাবিকের মধ্যে অন্তত ছয়জন ভারতীয় নাগরিক।সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র, যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল
১০ ঘন্টা আগে
