আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

১১ ঘন্টা আগে


ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি

ছবি: সংগৃহীত


ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় কয়েকটি দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। হুথি ও ইরানপন্থি অন্যান্য গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চাপ তৈরি হয়েছে।


বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে এপি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, সৌদি আরবের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিজেদের ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ায় সৌদির প্রয়োজন মেটাতে পারছে না।

এ বিষয়ে সৌদি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

এর মধ্যেই বুধবার সৌদি আরব অভিযোগ করে, হুথিরা পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরবে তাদের হামলার লক্ষ্য কেবল তেল অবকাঠামো।

হুথিদের সাম্প্রতিক হামলার কারণে সৌদি আরবের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে চাপ বাড়ছে। এক আঞ্চলিক কর্মকর্তা এপিকে জানান, সামরিক ঘাঁটি ও সরকারি স্থাপনার পাশাপাশি দেশজুড়ে তেল স্থাপনাগুলোও সুরক্ষিত রাখতে হচ্ছে সৌদি আরবকে।

সৌদি আরব আন্তর্জাতিক মিত্রদের নিয়ে হুথিদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের বিষয়েও আলোচনা করছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা। তবে আপাতত কূটনৈতিক উদ্যোগকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান তিনি। ইয়েমেনে উত্তেজনা কমাতে ওমান ও মিসরও উদ্যোগ নিচ্ছে।

যুক্তরাজ্য সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারত্বের কথা নিশ্চিত করলেও রিয়াদ তাদের কাছে সামরিক সহায়তা চেয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করেনি। তুরস্কও ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে উত্তেজনা কমাতে আলোচনা চালাচ্ছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, হুথিদের সাম্প্রতিক উত্তেজনার জবাবে সৌদি আরব তাদের কাছে সামরিক সহায়তা চেয়েছে-এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।

সব মিলিয়ে, সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা এবং ইয়েমেন ও লোহিত সাগর ঘিরে সামরিক উত্তেজনা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার বিষয়টি সৌদির প্রতিরক্ষা সক্ষমতার জন্য নতুন উদ্বেগ হিসেবে সামনে এসেছে।


মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায়...

৯ ঘন্টা আগে


হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ওমানের রাজধানী মাস্কাটে হুতি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন-এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, মাস্কাটের বৈঠকে হুতিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে লোহিত সাগরের কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে কোনো...

৯ ঘন্টা আগে


মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশটির বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে এ কর্মসূচিকে ‘বেদনাদায়ক পরিহাস’ বলে মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীলেখা মিত্র।পোস্টে তিনি লেখেন,

১০ ঘন্টা আগে


ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত

ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ভারত। এ ধরনের পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট।মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ হিসেবে উল্লেখ...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom