আন্তর্জাতিক

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু

আন্তর্জাতিক ডেস্ক

৫ ঘন্টা আগে


‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু

ছবি: সংগৃহীত


সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানুর বদলিকে ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন আইপিএস বুশরা বানু। সেখানে তিনি নিজের সাফল্যের যাত্রা তুলে ধরার পাশাপাশি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ‘রেসিডেন্সিয়াল কোচিং একাডেমি’র অবদানের কথা উল্লেখ করেন।

ভিডিওতে কথাপ্রসঙ্গে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’র মতো আরবি শব্দ ব্যবহার করেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি সংগঠন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ দেয়।

সংগঠনটির অভিযোগ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুশরা বানু নিরপেক্ষতা বজায় রাখেননি। তারা দাবি করে, ভিডিওতে ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো জাতীয়তাবাদী সম্বোধন ব্যবহার না করে তিনি ইসলামী পরিভাষা ব্যবহার করেছেন।

অভিযোগ দায়েরের পরদিনই, ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার বুশরা বানুর বদলির নির্দেশিকা জারি করে। এরপর থেকেই বদলির সিদ্ধান্তের সময় ও কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ইতোমধ্যে খড়গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডব্লিউবিপিএস কর্মকর্তা পার্থ ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে। একই নির্দেশিকায় আরও এক পুলিশ কর্মকর্তা সুভেন্দু মণ্ডলকেও বদলি করা হয়েছে।

রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করলেও, অভিযোগের পরপরই বদলির সিদ্ধান্ত আসায় এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাংশ দ্রুত এই পদক্ষেপের সমালোচনা করে ঘটনার নিরপেক্ষ ব্যাখ্যা দাবি করেছে।


ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার।পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি ইরানের...

৬ ঘন্টা আগে


ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম
ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম

দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেমন কারাগারে আটক রয়েছেন।মঙ্গলবার তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি নবায়ন করা হলে তার মুক্তি আবারও অনিশ্চিত হয়ে পড়তে...

৬ ঘন্টা আগে


গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের
গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের

পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, নতুন আবিষ্কৃত এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ...

৮ ঘন্টা আগে


সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের
সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom