ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি: যমুনা ও সংসদ ভবন ঘেরাও হতে পারে
অনলাইন ডেস্ক
রাজধানীর শাহবাগ মোড় হাদি হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় আন্দোলনকারীরা বলেছে, হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, “হাদির খুনের বিচার না করে কোনো খুনিকে ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।”
শাহবাগে অবস্থান নেওয়া ছাত্র ও জনতা খুনিদের গ্রেপ্তার এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীরা মনে করছেন, সরকার হাদি হত্যার বিচারে স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, “যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন কখনই সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই জনতা আপনাদের বিচার করবে। আমরা চাই, হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত হোক।”
তিনি সরকারকে তীব্র আক্রমণ করে প্রশ্ন তুলেছেন, “হাদি হত্যার বিচারে কারা বাধা দিচ্ছে? কারা এই হত্যার পেছনে রয়েছে, তাদের নাম প্রকাশ করুন। আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে।”
উল্লেখ্য, হাদি হত্যার ঘটনার দুই দিন পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কার্যক্রম চলমান। আন্দোলনকারীরা আশঙ্কা প্রকাশ করছেন, সরকার বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে জনগণের ক্ষোভ আরও বাড়তে পারে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
