ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬৮
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ১ হাজার ৩০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ফ্লোরেসেই প্রায় ২৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
ভূমিকম্পের পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে তাঁবু, স্কুল ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। প্রায় ১ হাজার ৬০০টি আফটারশক অনুভূত হওয়ায় নতুন করে ভূমিকম্পের আতঙ্কে ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না অনেকেই।
দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট। ভূমিধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম গ্রামগুলোতে ত্রাণ পৌঁছাতেও বাধার সৃষ্টি হচ্ছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ ও ইন্দোনেশিয়ান রেড ক্রস কাজ করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলায় সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে। রুটেং শহরের ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর চাপ সামাল দিতে দুটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সরকারি সহায়তা এখনো পর্যাপ্ত নয়। দুর্গম এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নূরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর...
৪ ঘন্টা আগে
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি
sকলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস সূত্র
৯ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বিভিন্ন অনুরোধের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিছু শর্তের কথা জানিয়েছে—যার
৯ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে: ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের আবেদন ভারতের প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য ভারতের কাছে নেই বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র...
২১ ঘন্টা আগে
