ইমরানের সঙ্গে দেখা না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে।
এ ছাড়া ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দিলে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
আফ্রিদির দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী ও দলীয় নেতাদের সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে প্রতিবাদ জানানোর অধিকার তাদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি সরকারের জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে উঠবে। তাঁর দাবি, ইমরান খানই পাকিস্তানের চলমান সমস্যার সমাধান করতে পারেন।
২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক ওয়াংচুকের
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ’
৩ ঘন্টা আগে
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম গভীরতার এ ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি
৬ ঘন্টা আগে
নেতানিয়াহুর কটাক্ষ, যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক’ বললেন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে অভিহিত করেছেন। গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের নীতিগত মতপার্থক্য যখন ক্রমেই প্রকাশ্য হচ্ছে, তখন তার এ মন্তব্য ইসরায়েল-যুক্তরাজ্য সম্পর্কের নতুন টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ইসরায়েলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইম’-এ ব্রিটিশ সংবাদমাধ্যমের ইসরায়েলবিষয়ক...
১৫ ঘন্টা আগে
যুদ্ধ থামলেও পরিবেশে থেকে যাবে বিষাক্ত ক্ষত
যুদ্ধের ময়দানে অস্ত্রের সংঘাত থেমে গেলেও এর পরিবেশগত ক্ষত সহজে শুকায় না। ইরান যুদ্ধকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে তেলদূষণ, বিপুল কার্বন নিঃসরণ এবং সমুদ্রতলে পড়ে থাকা বিস্ফোরক ও বিষাক্ত বর্জ্য নতুন করে দীর্ঘমেয়াদি পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। ওমানের উপকূলে তেলবাহী একটি ট্যাংকার দুর্ঘটনা সেই ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে।জুনের শেষ দিকে...
১৭ ঘন্টা আগে
