জাতীয়

‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু

অনলাইন ডেস্ক

১ দিন আগে


‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু

ছবি: সংগৃহীত


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপুল ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এত ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে—যদি ঠিকমতো পরিকল্পনা না করি।’ তার মতে, সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেটের সুষ্ঠু বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লোক দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি; ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত গাড়ি দেখে তার ভালো লাগত। সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।

পৌরসভার যানবাহনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এগুলোর দায়িত্ব সবার। কারণ, ‘সরকারের বাপ-মা জনগণ।’

এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা...

৩ ঘন্টা আগে


গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চান তারেক রহমান
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চান তারেক রহমান

গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে বিরোধী দলের কাছে কার্যকর পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায়

৪ ঘন্টা আগে


‘৩১ দফা দেয় বিএনপি, ৩২ দফা পর্যন্ত পূরণ করে’: স্বরাষ্ট্রমন্ত্রী
‘৩১ দফা দেয় বিএনপি, ৩২ দফা পর্যন্ত পূরণ করে’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিও পূরণ করে।শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা

৪ ঘন্টা আগে


বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং নীতিনির্ধারণী কার্যক্রম আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom