শাহজালাল মাজারের ডেগে শেখ হাসিনার জন্য লেখা চিঠি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনার হায়াত বৃদ্ধির পাশাপাশি জুলাইয়ের পর দায়ের হওয়া মামলা থেকে তাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষার জন্য প্রার্থনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষের উপস্থিতিতে দানবাক্সের অর্থ গণনার সময় এটি উদ্ধার করা হয়।
চিঠিতে লেখক হিসেবে ‘সজিব’ নাম উল্লেখ করা হয়েছে। নিজেকে গাজীপুরের বাসিন্দা ও সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তার নিজের হায়াত কমিয়ে শেখ হাসিনার হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
চিঠিতে ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামের নিচে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ কথাটিও লেখা রয়েছে। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনের পর দায়ের হওয়া মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে শেখ হাসিনাকে তা থেকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে রক্ষার আবেদন জানানো হয়।
এদিন ডেগ ও দানবাক্স থেকে ওই চিঠি ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় নিয়ে লেখা আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে বিভিন্ন ব্যক্তি নিজেদের আশা, আকাঙ্ক্ষা ও সমস্যার কথা তুলে ধরে প্রার্থনা করেছেন।
মাজার কর্তৃপক্ষ জানায়, তিনটি দানবাক্সের বিপুল পরিমাণ অর্থ গণনার জন্য ৩০ জন স্বেচ্ছাসেবী কাজ করেন। নগদ অর্থের পরিমাণ বেশি হওয়ায় গণনার কাজ দিনভর চলে এবং সন্ধ্যা পর্যন্ত তা সম্পন্ন করতে সময় লাগে।
গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ
চট্টগ্রামের কদমতলী এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা।বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা সিএনজি অটোরিকশায় গ্যাস পাচ্ছেন না। এতে...
৪ ঘন্টা আগে
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার
নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় তিন কর্মীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, লালপুর উপজেলা শাখা।শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন-মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম
৫ ঘন্টা আগে
হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা
হবিগঞ্জে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ দিন ধরে চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ার পর বুধবার (১২ আগস্ট) থেকে জেলার অধিকাংশ শিল্পকারখানায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট-বড় ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে এবং কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী।গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন বিপুল...
১ দিন আগে
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, সেনা মোতায়েন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।শুক্রবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায়...
১ দিন আগে
