গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কদমতলী এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা সিএনজি অটোরিকশায় গ্যাস পাচ্ছেন না। এতে দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তাদের আয়-রোজগার বন্ধ হয়ে যাচ্ছে।
চালকদের আরও অভিযোগ, সাধারণ চালকদের গ্যাস সরবরাহে দীর্ঘসূত্রতা থাকলেও সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়ি এলে দ্রুত গ্যাস দেওয়া হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
চালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও গ্যাস পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। সারাদিন গ্যাসের জন্য অপেক্ষা করতে হলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে।
আরেক চালক জাহাঙ্গীর আলম বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ চালকদের গ্যাস না থাকলে সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে কীভাবে গ্যাস দেওয়া হচ্ছে, তা কর্তৃপক্ষকে পরিষ্কার করার দাবি জানান তিনি।
পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবারও নগরের ষোলশহর এলাকায় গ্যাসের দাবিতে কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক সড়ক অবরোধ করেছিলেন। ওই সময় মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হলে এ ধরনের বিক্ষোভ আবারও হতে পারে বলে আশঙ্কা করছেন চালকেরা।
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার
নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় তিন কর্মীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, লালপুর উপজেলা শাখা।শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন-মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম
১ ঘন্টা আগে
হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা
হবিগঞ্জে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ দিন ধরে চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ার পর বুধবার (১২ আগস্ট) থেকে জেলার অধিকাংশ শিল্পকারখানায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট-বড় ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে এবং কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী।গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন বিপুল...
২২ ঘন্টা আগে
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, সেনা মোতায়েন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।শুক্রবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায়...
২৩ ঘন্টা আগে
লোডশেডিংয়ে গাছতলায় স্বস্তি খুঁজতে গিয়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে গাছের নিচে বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। হঠাৎ কোনো ঝড়-বাতাস ছাড়াই গাছটি ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত
১ দিন আগে
