জাতীয়

মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: জাহিদ হোসেন

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থীকে প্রথমে মনোনয়নপত্র জমা দিতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব। তিনি এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিবের দায়িত্ব পালন করছেন।’

মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুঞ্জন উল্লেখ করে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ভোট ও শপথের আগে পদত্যাগের কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই বলেও জানান ডা. জাহিদ।

তিনি বলেন, ‘আপনারা ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। ভোট হোক, শপথের আগে পদত্যাগ আসবে।’

এদিকে মন্ত্রিসভা বা দলের দায়িত্বে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে প্রয়োজন অনুযায়ী দায়িত্বে পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে জনগণের স্বার্থে যেকোনো দায়িত্বে পরিবর্তন আনতে পারেন।

তবে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়ে বিএনপির ভেতর থেকেই আগে ভিন্ন বক্তব্য এসেছিল। গত বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

এর একদিন পর দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. জাহিদ হোসেন সেই তথ্যকে ‘গুঞ্জন’ হিসেবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ও শপথের আগে পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।


‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু
‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপুল ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘এত ঋণ করে গেছে যে, সরকারি

১ ঘন্টা আগে


গণতন্ত্র ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: শামা ওবায়েদ
গণতন্ত্র ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: শামা ওবায়েদ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না।শনিবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারসংলগ্ন একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা

১ ঘন্টা আগে


সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আহত শ্রমিকদের দেখতে চমেক হাসপাতালে অর্থমন্ত্রী আমির খসরু
সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আহত শ্রমিকদের দেখতে চমেক হাসপাতালে অর্থমন্ত্রী আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় অসুস্থ শ্রমিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজখবর নেন। এ সময় অসুস্থদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক

৫ ঘন্টা আগে


খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বিস্তারিতশুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom