হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ দিন ধরে চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ার পর বুধবার (১২ আগস্ট) থেকে জেলার অধিকাংশ শিল্পকারখানায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট-বড় ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে এবং কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ উৎপাদন ক্ষতি হচ্ছে বলে দাবি শিল্পপ্রতিষ্ঠানগুলোর। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো। উৎপাদন বন্ধ থাকায় সময়মতো পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। এতে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, হবিগঞ্জের ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অর্ধশতাধিক শতভাগ রফতানিমুখী। আরও কিছু প্রতিষ্ঠান আংশিকভাবে রফতানি করে। এসব কারখানার বড় অংশ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে গেছে।
যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (প্রকৌশল) আবুল হোসেন জানান, সেখানে ছয়টি কারখানার মধ্যে চারটি শতভাগ রফতানিমুখী। এসব প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার মানুষ কাজ করেন। কারখানাগুলোর দৈনিক অনুমোদিত গ্যাসের চাহিদা ১৩ দশমিক ৬ স্ট্যান্ডার্ড মিলিয়ন ঘনফুট। কিন্তু কিছুদিন ধরে মাত্র ৩ স্ট্যান্ডার্ড মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছিল। বুধবার রাত ১২টা থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
স্টার সিরামিক্সের প্রশাসন বিভাগের কর্মকর্তা পল্লব জানান, কয়েকদিন ধরে চাহিদার এক-তৃতীয়াংশ থেকে এক-চতুর্থাংশ গ্যাস পাওয়া যাচ্ছিল। বুধবার দুপুর থেকে সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে সময়মতো পণ্য পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এসএম স্পিনিংয়ের মহাব্যবস্থাপক আবুল বাশার জানান, তাদের প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। বুধবার বিকেল পৌনে ৪টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন ৩৮ হাজার মেট্রিক টন সুতা উৎপাদন হতো। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ লাখ ২১ হাজার ৬০০ ডলার বা প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হচ্ছে।
স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের কর্মচারী ফরাস দেবনাথ বলেন, গ্যাসের চাপ কম থাকায় কয়েকদিন ধরেই স্বাভাবিক উৎপাদন সম্ভব হচ্ছিল না। এখন পুরোপুরি সরবরাহ বন্ধ হওয়ায় কারখানার কাজও থেমে গেছে। শ্রমিক-কর্মচারীরা কর্মস্থলে এসে অলস সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন এ অবস্থা চললে তাদের আয়-রোজগার ও সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্প কর্মকর্তা অভিযোগ করেন, সব কারখানায় একইভাবে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়নি। কিছু প্রতিষ্ঠানে এখনও গ্যাস সরবরাহ রয়েছে। জাতীয় সংকট হলে সব শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করা হচ্ছে না কেন—এ প্রশ্নও তোলেন তিনি।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (প্রাণ-আরএফএল গ্রুপ) মহাব্যবস্থাপক দীপক কুমার দেব জানান, সেখানে প্রায় ৩৫ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। কয়েকদিন ধরে সংকট চলার পর বুধবার সন্ধ্যা ৬টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি শূন্য হয়ে গেছে। এতে পার্কের সব কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
শিল্পপ্রতিষ্ঠানগুলোর দাবি, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ কমানো বা বন্ধের বিষয়ে একাধিক চিঠি দিলেও সেখানে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ফলে গ্যাস সংকট কতদিন চলবে এবং কবে উৎপাদন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন শিল্পোদ্যোক্তা ও শ্রমিকরা।
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, সেনা মোতায়েন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।শুক্রবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায়...
১ ঘন্টা আগে
লোডশেডিংয়ে গাছতলায় স্বস্তি খুঁজতে গিয়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে গাছের নিচে বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। হঠাৎ কোনো ঝড়-বাতাস ছাড়াই গাছটি ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত
৩ ঘন্টা আগে
মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগের সম্পৃক্ততায় ৪ গণনাকারীকে বাদ দেওয়ার অভিযোগ
হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে পরীক্ষায় উত্তীর্ণ চার গণনাকারীকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠতার অভিযোগে মৌখিকভাবে কাজে অংশ না নিতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সংশ্লিষ্টদের ফোন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে তাদের শুমারি কার্যক্রমে অংশ না...
৩ ঘন্টা আগে
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১ দিন আগে
