রাজনীতি

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আয়োজিত মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে সেলিম উদ্দিন দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়।

ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন আর সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মিছিলে অংশ নেন, জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারী নাজিম উদ্দিন মোল্লা,মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, এডভোকেট রেজাউল করিমসহ আরো অনেকেই।

মিছিল শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না


‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’
‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে আক্রমণ ও গালি দেয়, তারা একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। তবে জামায়াত নানা প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান

৫৭ মিনিট আগে


‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার

১ ঘন্টা আগে


নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক
নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে কাজ করা কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।পোস্টে নাসির উদ্দিন নাসির জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে

২ ঘন্টা আগে


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom