নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে কাজ করা কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।
পোস্টে নাসির উদ্দিন নাসির জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয়, পাঁচ কলেজ ও চার মহানগরের তৎকালীন নেতৃত্ব আন্দোলনে অসাধারণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, আন্দোলনের ইতিহাস শুধু কয়েকজনের নাম দিয়ে লেখা সম্ভব নয়; এর পেছনে হাজারো পরিচয়হীন, নির্ভীক ও দুঃসাহসী তরুণের ত্যাগ রয়েছে।
পোস্টে নাসির জানান, আন্দোলনের সময়ে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার।
নাসিরের ভাষ্য, আন্দোলনের সময় তারা ছাত্রদলকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করেছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতার কারণে ছাত্রদলের অবদান সবসময় সমানভাবে স্বীকৃতি না পেলেও সংকটের সময়ে যারা একসঙ্গে কাজ করেছেন, তাদের সহযোগিতার মূল্য ইতিহাসের বিচারে অপরিসীম।
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার
৩১ মিনিট আগে
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
১০ ঘন্টা আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১ দিন আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১ দিন আগে
