রাজনীতি

‘শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন’: সোহেল তাজের আহ্বান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন’: সোহেল তাজের আহ্বান

ছবি: সংগৃহীত


২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিও বার্তায় সোহেল তাজ জানান, তিনি রাজধানীর জুলাই ৩৬ জাদুঘর-সাবেক গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখতে পান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ওই জাদুঘর দেখতে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।

সোহেল তাজ বলেন, ২০২৪ সালের আন্দোলন ও সহিংসতার ঘটনাগুলো সম্পর্কে সাধারণ মানুষ প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

জাদুঘরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে সোহেল তাজ আরও বলেন, প্রতিদিনই সেখানে মানুষের ভিড় হচ্ছে। ভিডিওর শেষদিকে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’


যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।  শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

১০ ঘন্টা আগে


মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী

১৭ ঘন্টা আগে


বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ

সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...

৩ দিন আগে


ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom