বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলে, মেয়ে এমনকি শ্যালিকাও ডিলার হয়েছেন।
তিনি আরও বলেন, বিধবা কার্ড চালু করে এর মাধ্যমে অর্থ সহায়তা দেওয়া হলেও সবার আগে এমপির স্ত্রী সেই কার্ড চাইবেন। তাঁর ভাষায়, ‘বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে বলবে, আমাকে একটা দাও।’
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের বিরোধিতা সত্ত্বেও উপাচার্য তালা ভেঙে নিজের কক্ষে প্রবেশ করেছেন। এ সময় তিনি উপাচার্যের ভূমিকার সমালোচনা করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার উপাচার্য নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে দিয়েছেন। শিক্ষকেরাও ক্লাস নেওয়া বন্ধ করেছেন। তিনি প্রায় এক মাস চট্টগ্রাম সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন বলেও দাবি করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, সমাজে এ ধরনের মানসিক অধঃপতন সম্পর্কে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে যাঁরা অবস্থান নেন এবং যাঁদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে, তাঁদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...
৩ দিন আগে
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও
৩ দিন আগে
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা
৬ দিন আগে
এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর নতুন বাজারের মুঘল পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।ভাটারা
৬ দিন আগে
