রাজনীতি

আমির হামজার গাড়ি-বাড়িতে হামলার অভিযোগ, আহত ১০

অনলাইন ডেস্ক

২ মাস আগে


আমির হামজার গাড়ি-বাড়িতে হামলার অভিযোগ, আহত ১০

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে ঢোকার সময় আমির হামজার গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সময় তার বাড়ির দরজা-জানালায়ও হামলা চালানো হয় বলে জানা গেছে।

আমির হামজার দাবি, হামলার সময় গাড়িতে থাকা অবস্থায় তিনি হাতে এবং তার চাচা পায়ে আঘাত পেয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেননি।

জানা গেছে, সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে শহরের ছয়রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশস্থলের কাছেই আমির হামজার বাসভবন।

সমাবেশ শেষে আমির হামজা পুলিশ প্রটোকলে বাড়ি ফেরার সময় তার গাড়ি থেকে সমর্থকেরা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের নেতা তৌকির আহমেদের দাবি, তারা শান্তিপূর্ণ সমাবেশ শেষে চলে যাওয়ার সময় আমির হামজার সমর্থকেরা তাদের ওপর হামলা চালান। তবে আমির হামজার সমর্থকদের দাবি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালিয়েছেন এবং তারা প্রতিরোধ করেছেন।

সংঘর্ষের ঘটনায় কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকে থামানোর চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ

সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...

২ দিন আগে


ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...

৩ দিন আগে


ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও

৩ দিন আগে


পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom