সরকারি স্কুলের দুরবস্থার প্রতিবাদে ভারতে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে সরকারি স্কুলের অব্যবস্থাপনা ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতির প্রতিবাদে ‘স্কুল ঠিক করো’ নামে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। মহারাষ্ট্রের হিংগোলি জেলার সন্তুক পিম্পরি গ্রাম থেকে শনিবার (১৫ আগস্ট) কর্মসূচির সূচনা করেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর স্থানীয় একটি জেলা পরিষদ স্কুল পরিদর্শন করেন দীপকে। সেখানে শৌচাগারে পানির ব্যবস্থা না থাকা, ভাঙা জানালা রাজনৈতিক ব্যানার দিয়ে ঢেকে রাখা এবং শিক্ষার্থীর তুলনায় অপর্যাপ্ত বেঞ্চসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পান তিনি।
দীপকে প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৮০ বছর পরও যদি একটি সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য পানির মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা না যায়, তাহলে দেশের অগ্রগতি কতটা অর্থবহ। তার অভিযোগ, গ্রামাঞ্চলের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত সংকট দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে।
সরকারি স্কুলগুলোর বাস্তব পরিস্থিতি তুলে ধরতে সিজিপি একটি তথ্য সংগ্রহের ফরম ও তালিকা তৈরি করেছে। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল থেকে তথ্য সংগ্রহ করে এসব সমস্যা নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
দীপকের দাবি, গত এক দশকে ভারতে ৯৪ হাজারের বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ারও অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন, বড় সরকারি স্থাপনা নির্মাণে অর্থ ব্যয় করা সম্ভব হলে গ্রামাঞ্চলে নতুন স্কুল নির্মাণ ও পুরোনো স্কুলের অবকাঠামো উন্নয়ন করা হবে না কেন।
বেসরকারি স্কুলের অতিরিক্ত ফি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে স্বাস্থ্য খাতের সমস্যা নিয়েও আন্দোলনে নামার ইঙ্গিত দেন।
দীপকে বলেন, সরকারি অর্থের ব্যবহার ও জনসেবার মান নিয়ে শুধু শহরের মানুষ নয়, গ্রামের তরুণদেরও প্রশ্ন তুলতে হবে। তার মতে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।
ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৯ ঘন্টা আগে
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৯ ঘন্টা আগে
ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট ও চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেই তার পদত্যাগের খবর এলো। রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট...
২৩ ঘন্টা আগে
সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব...
২৩ ঘন্টা আগে
