বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার করে তিনি এ শ্রদ্ধা জানান।
সাকিবের শেয়ার করা ছবিতে লেখা ছিল, ‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল প্রয়াত সদস্যের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ আরও কয়েকজন নিহত হন।
সাকিবের এই পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি সামনে এসেছে।
বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব আসিফ মাহমুদের
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে আয়োজিত কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হয়েছিল।শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ...
৪ মিনিট আগে
আমির হামজার গাড়ি-বাড়িতে হামলার অভিযোগ, আহত ১০
কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে ঢোকার সময় আমির হামজার গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ করা...
১৮ মিনিট আগে
কওমি আলেমদের জামায়াতে যোগদানের দাবি মুফতি উসামার
কওমি ধারার বিপুলসংখ্যক আলেম সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির রুকন ও ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা। শিগগিরই জামায়াতে আলিয়া ধারার তুলনায় কওমি আলেমদের সংখ্যা বেশি হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।নিজের ফেসবুক পোস্টে মুফতি উসামা দাবি করেন, সাম্প্রতিক সময়ে কওমি ধারার অনেক আলেম জামায়াতে যোগ...
২১ মিনিট আগে
ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার পরিবার।পরিবারের দাবি, শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে একদল পুলিশ রাতে নায়েব আলীর
৫২ মিনিট আগে
