গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চান তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে বিরোধী দলের কাছে কার্যকর পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা যাবে-এমন কোনো পরিকল্পনা থাকলে আপনারা দেন। আমরা অবশ্যই সেটা গ্রহণ করব।’
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে বিরোধী দলের কাছে কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর প্রতি সংসদে তাদের ভালো ও কার্যকর পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের স্বার্থে কার্যকর কোনো প্রস্তাব পাওয়া গেলে সরকার তা বাস্তবায়ন করবে।
এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ওই সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল। ফলে চিকিৎসাসেবার জন্য মানুষকে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা...
৪৬ মিনিট আগে
‘৩১ দফা দেয় বিএনপি, ৩২ দফা পর্যন্ত পূরণ করে’: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিও পূরণ করে।শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা
১ ঘন্টা আগে
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং নীতিনির্ধারণী কার্যক্রম আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
২ ঘন্টা আগে
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে যেকোনো সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বিদায়ী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইতোমধ্যে বিদায়ী বার্তা দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদন পেলেই যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্ব বাছাইয়ে ছাত্রদলের...
২ ঘন্টা আগে
