রাজনীতি

কওমি আলেমদের জামায়াতে যোগদানের দাবি মুফতি উসামার

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


কওমি আলেমদের জামায়াতে যোগদানের দাবি মুফতি উসামার

ছবি: সংগৃহীত


কওমি ধারার বিপুলসংখ্যক আলেম সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির রুকন ও ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা। শিগগিরই জামায়াতে আলিয়া ধারার তুলনায় কওমি আলেমদের সংখ্যা বেশি হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে মুফতি উসামা দাবি করেন, সাম্প্রতিক সময়ে কওমি ধারার অনেক আলেম জামায়াতে যোগ দিচ্ছেন। শনিবার সিলেট বিভাগের আরও দুজন বক্তা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াতের বিরোধীদের অতিরিক্ত বিরোধিতা, গালাগাল ও মিথ্যাচারের কারণে দলটিতে কওমি আলেমদের যোগদানের প্রবণতা বাড়ছে। তার দাবি, আগের তুলনায় বর্তমানে জামায়াতে যোগদানের হারও বেড়েছে।

মুফতি উসামার মতে, জামায়াতে আলেমদের সংখ্যা বাড়লে জ্ঞানচর্চার পরিধিও বাড়বে। আলেমদের আগমনের মাধ্যমে দলের সংশোধন ও সংস্কার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বাস্তব ভুলের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মিথ্যাচার ও অতিরঞ্জিত সমালোচনার কোনো সুফল নেই। ইন্টারনেটের কারণে মানুষ এখন সহজেই বিভিন্ন বক্তব্যের মূল সূত্র ও তথ্য যাচাই করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের বিরুদ্ধে সুন্নতি পোশাকসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা ও গালাগালির প্রসঙ্গ টেনে মুফতি উসামা দাবি করেন, এসব সমালোচনা শেষ পর্যন্ত দলটির জন্য উল্টো সুফল বয়ে আনছে।

তিনি আশির দশকের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ১৯৮৩ সালেও জামায়াতের রুকন সংখ্যা এক হাজার পূর্ণ হয়নি। অথচ সে সময় কওমি রাজনীতিতে ঐক্য ও শক্ত অবস্থান ছিল। বর্তমানে জামায়াতের সাংগঠনিক অবস্থান শক্ত হলেও কওমি ধারার রাজনৈতিক দলগুলো বিভক্তি ও পারস্পরিক বিরোধের কারণে দুর্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদের উদ্দেশে সতর্ক করে মুফতি উসামা বলেন, অতিরিক্ত বিরোধিতা শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনতে পারে। তাঁর ভাষায়, ‘লেবু বেশি চিপতে গিয়ে তিতা বানিয়ে ফেলবেন না।’


বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব আসিফ মাহমুদের
বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব আসিফ মাহমুদের

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে আয়োজিত কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হয়েছিল।শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ...

৫৫ মিনিট আগে


আমির হামজার গাড়ি-বাড়িতে হামলার অভিযোগ, আহত ১০
আমির হামজার গাড়ি-বাড়িতে হামলার অভিযোগ, আহত ১০

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে ঢোকার সময় আমির হামজার গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ করা...

১ ঘন্টা আগে


ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার
ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার পরিবার।পরিবারের দাবি, শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে একদল পুলিশ রাতে নায়েব আলীর

১ ঘন্টা আগে


বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার করে তিনি এ শ্রদ্ধা জানান।সাকিবের শেয়ার করা ছবিতে লেখা ছিল, ‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom