গণতন্ত্র ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারসংলগ্ন একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, সালথা উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় একটি ‘স্বৈরাচারী সরকার’ ক্ষমতায় থাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে দেশের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সবাই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোনো দাঙ্গা-হাঙ্গামায় জড়াবেন না।’
অনুষ্ঠানে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদার সভাপতিত্ব করেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
৩ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
৩ দিন আগে
