২. লোডশেডিং নিয়ে ভিডিও করে বিপাকে বিদ্যুৎকর্মী সুমন, চাইলেন ক্ষমা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভিডিও ও তথ্য প্রকাশ করে বিপাকে পড়েছেন মাদারীপুরের সুমন হোসেন। ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে বিদ্যুৎ পরিস্থিতির বিভিন্ন আপডেট দেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সুমন হোসেন বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গ্রেড-২ পদে মাদারীপুরের মিঠা পুকুর স্টেশনে কর্মরত। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকার লোডশেডিং পরিস্থিতি ও বিদ্যুৎ অফিসের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নিজের ফেসবুক পেজে একাধিক ভিডিও প্রকাশ করেন তিনি।
সুমনের ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটছে। বিদ্যুৎকর্মীদের ওপর হামলা ঠেকাতে এবং গ্রাহকদের বিদ্যুৎ অফিসের কার্যক্রম সম্পর্কে বোঝাতেই তিনি ভিডিও তৈরি করেছিলেন।
তবে তার সেই উদ্যোগই শেষ পর্যন্ত তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার একটি ভিডিও বিভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় পরিস্থিতি তার ধারণার বাইরে চলে যায়। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন নিয়েও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সুমন তার পোস্টে লেখেন, ‘আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার, আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরো দেশের ওপর এত বাজে প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের জেরে গ্রাহকরা বিদ্যুৎ অফিসে ভাঙচুর করছেন এবং বিদ্যুৎকর্মীদের মারধর করছেন। এ কারণে গ্রাহকরা যেন বিদ্যুৎ অফিসে হামলা না করেন, সে বিষয়টি বোঝানোর উদ্দেশ্যেই তিনি ভিডিওটি করেছিলেন।
তবে ভিডিওটি যেভাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে, তা তিনি বুঝতে পারেননি বলে জানান। তার ভাষায়, ‘বিশেষ করে কিছু পত্রিকা এমনভাবে নিউজ করল আমাকে নিয়ে যেখানে আমার বেঁচে ফেরার পথ রাখেনি।’
নিজের ভুল স্বীকার করে সুমন বলেন, তিনি কাউকে দোষারোপ করছেন না। অফিস ও বিদ্যুৎকর্মীদের কথা চিন্তা করেই ভিডিওটি তৈরি করেছিলেন। কিন্তু অজান্তেই বড় ধরনের বিপদ ডেকে এনেছেন বলে এখন বুঝতে পারছেন।
পোস্টের শেষদিকে তিনি নিজের, দেশের এবং দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি জানান, বিষয়টি এতদূর গড়াবে তা তিনি বুঝতে পারেননি।
সুমন আরও প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে বিদ্যুৎ বিষয়ে আর কোনো পোস্ট বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করবেন না। পাশাপাশি নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়ে পোস্টটি শেষ করেন।
এদিকে সুমনের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে একজন বিদ্যুৎকর্মী কীভাবে নিজেই চাপ ও উদ্বেগের মধ্যে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু করা হয়।
২ ঘন্টা আগে
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো...
৬ ঘন্টা আগে
‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপুল ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘এত ঋণ করে গেছে যে, সরকারি
১৬ ঘন্টা আগে
মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: জাহিদ হোসেন
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
১৭ ঘন্টা আগে
