ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া না হলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে। ওই দিনটি কর্তৃপক্ষের জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার নিজে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল আমি আবার ফিরে আসব।’
এদিকে ইমরানের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন আফ্রিদি। দলীয় কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন তিনি।
আফ্রিদির দাবি, ২০২২ সালের এপ্রিল থেকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে এবং দলীয় কর্মীরা ইমরানের পক্ষে স্লোগান দিয়েছেন।
আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগ
আফ্রিদি দাবি করেন, ইমরানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আদালতের একাধিক নির্দেশ থাকলেও সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না।
তার ভাষ্য, তিনজন বিচারকের আদেশ রয়েছে, যাতে সপ্তাহে দুবার ইমরানের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেই আদেশ কার্যকর করা হচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আদালতে আবেদন করেছি, কিন্তু আদালত অসহায়। সে ক্ষেত্রে প্রতিবাদ জানানোর সব অধিকার আমাদের রয়েছে।’
সরকারি দপ্তর নিয়ে ক্ষোভ
সরকারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন আফ্রিদি। তার দাবি, এমনকি সরকারের মন্ত্রীরাও স্বীকার করছেন যে দেশ ও এর শাসনব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।
তিনি প্রধানমন্ত্রী কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানান। তার মতে, এসব প্রতিষ্ঠান কার্যকরভাবে কাজ না করলে সেগুলো চালু রেখে জনগণের অর্থ অপচয়ের কোনো অর্থ নেই।
সূত্র: ডন
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...
মাত্র এখন
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল...
৩০ মিনিট আগে
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১৮ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১৮ ঘন্টা আগে
