আন্তর্জাতিক

ইমরানের আরও দুই বোন ৩০ দিনের জন্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


ইমরানের আরও দুই বোন ৩০ দিনের জন্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবি এবং আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে তাঁর আরও দুই বোন—ডক্টর উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার লাহোরের ডেপুটি কমিশনারের আদেশে ইমরান খানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়। পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের ইসলামাবাদমুখী পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে পাঞ্জাবজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বরের এক আদেশে লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী এজাজ বলেন, ১৯৬০ সালের পাঞ্জাব জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ অনুযায়ী উজমা ও নোরিন জননিরাপত্তা ও শান্তির জন্য হুমকি তৈরি করছিলেন। আদেশে আরও দাবি করা হয়, তারা গত বছরের ৯ মে’র সহিংসতায় জড়িত ছিলেন এবং বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের উসকানি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন।

তবে পিটিআইয়ের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম ও আইনজীবী ওয়াইস ইউনুস চৌধুরী অভিযোগ করেছেন, পাঞ্জাব পুলিশ উজমা ও নোরিনকে তাঁদের বাসা থেকে সন্তানসহ সাঁজোয়া যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ইমরানের ছেলে কাসিম খান এ ঘটনাকে রাজনৈতিক নিপীড়ন ও চরম অপমানজনক বলে মন্তব্য করেছেন।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এবং সাবেক এমপিএ সিমিবিয়া তাহিরও সরকারের পদক্ষেপের নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

এদিকে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাহিওয়ালের সাবেক মেয়র আসাদ খান বালুচসহ পিটিআইয়ের কয়েকজন সংসদ সদস্য ও কর্মীকেও আটক করা হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন, কোনো রাজনৈতিক দল রাজধানী অঞ্চলের সড়ক বা সরকারি ভবন দখল করতে পারবে না। একই সঙ্গে সরকারও পিটিআইয়ের প্রস্তাবিত পদযাত্রা ঠেকানোর ঘোষণা দিয়েছে।

সূত্র: ডন


বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে

১ ঘন্টা আগে


ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি
ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।বক্তব্যে ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানকে এমন পরিস্থিতির

১ ঘন্টা আগে


ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।ইমরানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নরিন...

১ ঘন্টা আগে


শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের
শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ দিয়ে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকটের সমাধান এবং জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাও প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom