আন্তর্জাতিক

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ছবি: সংগৃহীত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই আদালত এ নির্দেশ দিয়েছে। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি দাবি করেছিলেন, ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন ‘উদ্বেগজনক’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলভি জানান, তিনি কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে ইমরানের মেডিকেল প্রতিবেদন পর্যালোচনা করেছেন। তার দাবি, প্রতিবেদনে ইমরানের উদ্বেগ ও মানসিক চাপের মাত্রা, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া এবং উচ্চ রক্তচাপ সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে।

আলভি আরও বলেন, ইমরানের ঘুমের সমস্যার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে তিনি যেসব ওষুধ সেবন করছেন, সেগুলো দেখে ঘুমের সমস্যার বিষয়টি অনুমান করা যায় বলে মন্তব্য করেন তিনি।

ইমরানের সঙ্গে ৩৫ বছরের বেশি সময়ের পরিচয়ের কথা উল্লেখ করে আরিফ আলভি বলেন, তার দুর্বলতার জায়গা কখনোই মানসিক চাপ ছিল না। কিন্তু বর্তমানে সেই চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রায় তিন বছরের কারাবাস ও সম্পূর্ণ বিচ্ছিন্নতার কারণে তার ওপর কী ধরনের প্রভাব পড়েছে, বর্তমান পরিস্থিতি তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

সাবেক এই প্রেসিডেন্ট জানান, ইমরানের হৃদ্‌স্পন্দন প্রতি মিনিটে ৫৪ বার। চিকিৎসকেরা এটিকে স্বাভাবিক বললেও ইমরানের ক্ষেত্রে এটি স্বাভাবিক নয় বলে দাবি করেন তিনি।

ইমরানের হৃদ্‌যন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণে দ্রুত ২৪ ঘণ্টার হল্টার মনিটর ব্যবহারের পরামর্শ দিয়েছেন আলভি। পাশাপাশি প্রতিদিন নিয়মিত তার রক্তচাপ পর্যবেক্ষণেরও দাবি জানিয়েছেন তিনি।

আলভি বলেন, ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে নেওয়া প্রয়োজন। সেখানে স্বাধীন একটি চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে তার চিকিৎসা হওয়া উচিত। সরকারি নিয়োগ করা চিকিৎসকদের ওপর ইমরানের পরিবার ও পাকিস্তানের জনগণের এককভাবে আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইমরানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে না পারা এবং পর্যাপ্তভাবে তার কাছে পৌঁছানোর সুযোগ না থাকা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশের পর তাকে হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয় কি না, এখন সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নূরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর...

৪ ঘন্টা আগে


কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি

sকলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস সূত্র

৯ ঘন্টা আগে


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বিভিন্ন অনুরোধের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিছু শর্তের কথা জানিয়েছে—যার

৯ ঘন্টা আগে


শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে: ভারত
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে: ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের আবেদন ভারতের প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য ভারতের কাছে নেই বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom