ইমরান খানের পরিবার ও কর্মীদের ওপর দমনপীড়নের অভিযোগ, সমালোচনায় ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্ধারিত মহাসমাবেশ ও লং মার্চকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বজন ও দলীয় কর্মীদের আটক এবং দমনপীড়নের অভিযোগের তীব্র সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান।
ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনে অবস্থানরত ২৯ বছর বয়সী সুলেমান খান সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টকে বলেন, মধ্যরাতে কোনো কারণ ছাড়াই পরিবারের নারী সদস্যদের তুলে নিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানে ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা’ চলার প্রমাণ।
রোববারের লং মার্চ ঠেকাতে সম্প্রতি লাহোরে ইমরান খানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ কয়েকজন আত্মীয় এবং পিটিআইয়ের শত শত নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পাঞ্জাব পাবলিক অর্ডার রক্ষাসংক্রান্ত এমপিও আইনের আওতায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণকেও ‘অমানবিক ও অবৈধ’ বলে অভিযোগ করেন সুলেমান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের আরেক ছেলে কাশিম খান বলেন, পরিবারের সদস্যদের গ্রেপ্তার কিংবা সহিংসতার হুমকি দিয়ে ২৫ কোটি মানুষের একটি দেশকে স্তব্ধ করা যাবে না। কোনো শাসনব্যবস্থাই জনগণের চেয়ে শক্তিশালী নয়।
অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক উপ-আঞ্চলিক পরিচালক বাবু রাম পন্থও সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ সমাবেশের আগে সরকার যেভাবে দমনপীড়ন চালাচ্ছে, তা বেআইনি। রাজনৈতিক পরিচয় বা পরিবারের সদস্য হওয়ার কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।
এদিকে পিটিআইয়ের কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে প্রবেশের প্রধান মহাসড়কগুলোতে অন্তত ২ হাজার শিপিং কনটেইনার বসিয়ে সড়ক অবরুদ্ধ করা হয়েছে। রাজধানীতে ২২ হাজার, অ্যাটক জেলায় ৩০ হাজার এবং রাওয়ালপিন্ডিতে আরও ৯ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পিটিআই নেতাদের সতর্ক করে বলেছেন, শহর কয়েক দিনের জন্য অচল করে কোনো অর্জন সম্ভব নয়। তিনি দলটিকে কর্মীদের ঝুঁকিতে না ফেলে বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানান।
তবে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও লং মার্চ থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির জ্যেষ্ঠ নেতা জুলফিকার আলি বুখারি বলেন, তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন এবং আন্দোলন এক দিনের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহারসংক্রান্ত পৃথক মামলায় তাকে ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার দীর্ঘ বন্দিদশা ও স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হলেও কারাগারে তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাকিস্তান সরকার বরাবরই অস্বীকার করে আসছে।
১২ ঘণ্টার প্যারোলে বিয়ে, নববধূকে রেখেই কারাগারে ফিরলেন বর
ভারতের হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বৃহস্পতিবার দুপুরে বসেছিল বিয়ের আসর। প্রায় ৫০০ অতিথির জন্য ছিল খাবারের আয়োজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অবশ্য নববধূকে নিয়ে বাড়ি ফিরতে পারেননি বর। বিয়ের জন্য পাওয়া ১২ ঘণ্টার প্যারোল শেষ হওয়ায় রাত ৮টার দিকে তাকে আবার কারাগারে ফিরতে হয়।বর মাইনপাল ধিল্লা, যিনি মাইনপাল বাদলি নামেও...
৭ ঘন্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তা: প্রধানমন্ত্রী
গত মাসের ভয়াবহ বন্যাকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালকে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে শাহ বলেন,...
১৩ ঘন্টা আগে
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।পেজেশকিয়ান...
১ দিন আগে
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...
২ দিন আগে
