ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদী উপজেলা-য় চাঁদা না দেওয়ায় এক কৃষকের লিজ নেওয়া জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের অভিযোগে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিস (৩০) ও মো. পলাশ (৩০)। পুলিশ জানায়, তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব-এর অনুসারী এবং যুবদলের পরিচিত কর্মী।
ভুক্তভোগী কৃষক মো. শরিফুল ইসলাম অভিযোগ করেন, তিনি বছরভিত্তিক চুক্তিতে পাকশী ইউনিয়নের বেলতলা ও পেপার মিলস কলোনির বিভিন্ন জমিতে গাজর চাষ করে আসছিলেন। আসামিরা তার কাছে মোট এক লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রথমে ২৫ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগ অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি রাতে বেলতলা এলাকার প্রায় দেড় বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ গাজর এবং ১৭ ফেব্রুয়ারি রাতে আরও দুই বিঘা জমি থেকে প্রায় ৩৫০ মণ গাজর তুলে নেওয়া হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঈশ্বরদী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান রোববার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কৃষকের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
১৩ মিনিট আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৩ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২৩ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
