ঈদে মিলাদুন্নবীতে দেশবাসীকে রিজভীর শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
রিজভী বলেন, মহানবীর শুভাগমনে বিশ্বে রহমতের দ্বার উন্মোচিত হয়েছে। সততা, নম্রতা, উদারতা, ন্যায়বিচার ও মানবিকতার শিক্ষা তাঁর জীবন থেকে পাওয়া যায়। এসব কালজয়ী মূল্যবোধ মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশনা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য পথপ্রদর্শক। তাঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানুষ শৃঙ্খলা, মানবতা ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন বিএনপির এই নেতা।
‘আমি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি, আত্মীয় হিসেবে নয়’
শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, তিনি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে...
১০ ঘন্টা আগে
মহানবীর জীবনাদর্শ তরুণদের জন্য অনন্য প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ দেশের তরুণদের জন্য এক অনন্য প্রেরণার উৎস হতে পারে।মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী...
১১ ঘন্টা আগে
বাংলাদেশে জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগোচ্ছে
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সিইসহ বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ইউএভি সংগ্রহের কার্যক্রম এগিয়ে চলছে। জে-১০সিই কেনার বিষয়ে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত
১২ ঘন্টা আগে
লবণাক্ত পানি শোধনে চাঁদপুর-মোংলায় সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনা বাস্তবায়নে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের এ
১৪ ঘন্টা আগে
