জাতীয়

মহানবীর জীবনাদর্শ তরুণদের জন্য অনন্য প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


মহানবীর জীবনাদর্শ তরুণদের জন্য অনন্য প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ দেশের তরুণদের জন্য এক অনন্য প্রেরণার উৎস হতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বানের পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন।

বর্তমান বিশ্বের নানা সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতার সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।

তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণীতে প্রধানমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।


সরকার ছয় মাসে দেশে রোপণ ২ কোটি ২২ লাখ গাছের চারা
সরকার ছয় মাসে দেশে রোপণ ২ কোটি ২২ লাখ গাছের চারা

ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে সারাদেশে প্রায় ২ কোটি ২২ লাখ ৬৮ হাজার গাছের চারা রোপণ করেছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বছরে ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি...

১২ ঘন্টা আগে


বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রিজভী
বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রিজভী

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দলের যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, সারা দেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

১৩ ঘন্টা আগে


চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি টাকা
চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি টাকা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে ২০টি সর্বাধুনিক ‘জে-১০সিই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট’ কেনার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকস, অবকাঠামো, বিমা ও করসহ এ ক্রয়ে সরকারের মোট ব্যয় হতে পারে প্রায় ২ দশমিক ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৩১৪ কোটি...

১৪ ঘন্টা আগে


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom