হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ওমানের রাজধানী মাস্কাটে হুতি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন-এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মাস্কাটের বৈঠকে হুতিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে লোহিত সাগরের কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে কোনো মার্কিন জাহাজে হামলা চালাবে না। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির শর্তও তারা ভঙ্গ করবে না বলে জানানো হয়েছে।
তবে হুতি সূত্রের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, ওয়াশিংটনের কাছে হুতিরা স্পষ্ট করেছে-লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলোকে তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
হুতিদের এই আশ্বাসের পরই সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র আপাতত মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতে জড়াতে চাইছে না। একই সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ফলে মার্কিন অস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে হুতিদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ওয়াশিংটন। তবে এরপরও বিভিন্ন কৌশলগত ও কূটনৈতিক প্রয়োজনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হুতিদের সরাসরি যোগাযোগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদিকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হলে রিয়াদের ওপর নতুন কূটনৈতিক ও নিরাপত্তাগত চাপ তৈরি হতে পারে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। এ পরিস্থিতিতে হুতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা অথবা তুরস্ক ও পাকিস্তানসহ অন্য দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি সামনে আসতে পারে।
এদিকে লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাব এল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় সেখানে সংঘাত বাড়লে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে এর প্রভাব পড়তে পারে।
মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায়...
৯ ঘন্টা আগে
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশটির বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে এ কর্মসূচিকে ‘বেদনাদায়ক পরিহাস’ বলে মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীলেখা মিত্র।পোস্টে তিনি লেখেন,
১০ ঘন্টা আগে
ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি
ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় কয়েকটি দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। হুথি ও ইরানপন্থি অন্যান্য গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চাপ তৈরি হয়েছে।বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স,...
১১ ঘন্টা আগে
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ভারত। এ ধরনের পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট।মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ হিসেবে উল্লেখ...
১৫ ঘন্টা আগে
