আইন-আদালত

হত্যা মামলায় আবারো গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

স্টাফ রিপোর্টার,মেহেদী হাসান

৩ মাস আগে


হত্যা মামলায় আবারো গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় খোবাইব (২০) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ২৩/০৫/২০২৬ ইং তারিখ বেলা ১১টা ১০ মিনিটে আদালতের হাজতখানা থেকে সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হককে হুইলচেয়ারে পুলিশের কঠোর নিরাপত্তার সাথে  তাকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকাতে  হাজির করে পুলিশ। তবে বেলা ১১টা ৪৯ মিনিটের দিকে তাঁকে আবার আদালত থেকে সিএমএম কোর্টের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পরে বেলা ০৩.০০ (তিন) টার দিকে তাঁকে আবার আদালতে আনা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ( আইও) তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। অতিরিক্ত মেট্রোপলিটন আদালত ঢাকা, জনাব,সারাহ ফারজানা হক এর আদালতে।
শুনানীতে   রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী ছিলেন এবং শুনানী শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব নামের এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে মামলা করেন।


ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...

১ দিন আগে


যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া

১ দিন আগে


বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স...

২ দিন আগে


শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর

২ দিন আগে

Dr.Mahfuzul Alom