আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

ছবি: সংগৃহীত


কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের পথ নির্ধারণে ইরান ও ওমান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। এরপর এ বিষয়ে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর ফলে জাহাজ চলাচলের রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষও অংশ নিয়েছে বলে জানান তিনি।

তবে সমঝোতার কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ করে তেহরান ও মাস্কাটের পক্ষ থেকে প্রকাশিতব্য যৌথ বিবৃতি নিয়ে আলোচনা চলছে। প্রক্রিয়াটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এ বিষয়ে মতবিনিময় অব্যাহত থাকবে।

ইরানি মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং একই সঙ্গে দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, এ সমঝোতা ইরান ও ওমানের স্বাধীন উদ্যোগে সম্পন্ন হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে এই পথে জাহাজ চলাচল নিয়ে ইরান-ওমানের সমঝোতা আঞ্চলিক নৌনিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে ইরান এখনো বলে আসছে, হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়বদ্ধতা পূরণের ওপর নির্ভরশীল।

সূত্র: আনাদোলু


যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো
যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো

যুদ্ধের ভয়াবহতায় গাজার বিস্তীর্ণ কৃষিজমি, গ্রিনহাউস ও সেচব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ছোট পরিসরের কৃষি উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। জমি ও উৎপাদন উপকরণ হারানো অনেক কৃষক এখন ভাড়া করা জমি ও গ্রিনহাউসে সবজি চাষ করে জীবিকা পুনর্গঠনের চেষ্টা করছেন।গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮৭ শতাংশের

২২ মিনিট আগে


চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা
চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিপাইনের সঙ্গে চীনের সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যস্ততা ওয়াশিংটনের এশিয়া নীতির ওপরও প্রভাব ফেলছে।বিতর্কিত সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইনের পুরোনো যুদ্ধজাহাজ সিয়েরা মাদ্রে ঘিরে চীনা কোস্ট গার্ডের সঙ্গে...

৪৭ মিনিট আগে


১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৩৪১টি পরাঘাতের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ানতার শহর থেকে...

২ ঘন্টা আগে


স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বড় সতর্কতা দিলেন কাবার ইমাম
স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বড় সতর্কতা দিলেন কাবার ইমাম

স্বপ্নের ব্যাখ্যার জন্য গণক, জ্যোতিষী কিংবা অজ্ঞ ব্যক্তির শরণাপন্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন হুমাইদ। শুক্রবার (১৪ আগস্ট) জুমার খুতবায় তিনি এ বিষয়ে মুসল্লিদের সতর্ক করেন।শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, ইসলামে স্বপ্নের একটি স্বীকৃত অবস্থান রয়েছে। কোনো কোনো স্বপ্ন সুসংবাদ বহন করতে পারে।...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom