হরমুজে হামলা অব্যাহত থাকলে ইরানে আরও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা বা হামলা অব্যাহত থাকলে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বলেছেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হলে যুক্তরাষ্ট্র নীরব থাকবে না।
রোববার (২৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান যদি মনে করে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করেও কোনো জবাবদিহির মুখে পড়বে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরব থাকবেন, তাহলে তারা ভুল করছে।”
মাইক ওয়াল্টজের ভাষ্য, আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইরান যে সামরিক অবকাঠামো গড়ে তুলেছে, প্রয়োজন হলে সেগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে প্রস্তুত।
তিনি বলেন, “আন্তর্জাতিক জলপথকে অবৈধভাবে নিয়ন্ত্রণের জন্য যেসব অবকাঠামো ব্যবহার করা হচ্ছে, প্রয়োজন হলে সেগুলো ধ্বংস করতে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।”
কূটনীতির সুযোগ থাকলেও ধৈর্যের সীমা রয়েছে
মার্কিন দূত জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো বিভিন্ন কারিগরি ও কূটনৈতিক পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতিকে অগ্রাধিকার দিলেও তার একটি সীমা রয়েছে।
তার ভাষায়, “প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতিকে একটি সুযোগ দেবেন। কিন্তু তার ধৈর্য চিরস্থায়ী নয়।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটিই-ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া।
উত্তেজনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করে। ফলে এখানে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই সতর্কবার্তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যদিও উভয় পক্ষই কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার কথা বলছে, তবুও হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক অবস্থান কঠোর হলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
