আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে প্রজেক্টাইলের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


হরমুজ প্রণালিতে প্রজেক্টাইলের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত


হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এক ক্রু আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করে বের হওয়ার মুহূর্তে জাহাজটিতে হঠাৎ প্রজেক্টাইলের আঘাত লাগে। এতে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পরে ওমান কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত জাহাজটির ক্রুদের উদ্ধার ও সহায়তা দেয়। তবে ঘটনায় বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সমুদ্র নিরাপত্তা সংস্থাগুলো।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা অচলাবস্থায় থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে তিনটি উপসাগরে প্রবেশ করেছে এবং তিনটি বের হয়ে গেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা কেপলার জানিয়েছে, সপ্তাহান্তে পরিস্থিতি আরও সংকটপূর্ণ ছিল। শনিবার মাত্র তিনটি এবং রোববার দুটি জাহাজ প্রণালিটি অতিক্রম করে। এমনকি সোমবার কোনো সুপারট্যাংকার বা এলএনজিবাহী জাহাজও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেনি।

তবে কিছু জাহাজ রাডার বন্ধ রেখে বা ট্রান্সপন্ডার অকার্যকর করে চলাচল করায় প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা পরিসংখ্যানে পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে বলে জানিয়েছে কেপলার।

ঘটনার প্রকৃত কারণ ও দায়ী পক্ষ শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


তারেক রহমানের ভারত সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সাবেক প্রবীণ ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তার মতে, তারেক রহমান ভারত সফর না করলে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের এই সুযোগ দীর্ঘ সময়ের জন্য রুদ্ধ হয়ে যেতে পারে।ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি...

৩২ মিনিট আগে


ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই আদালত এ নির্দেশ দিয়েছে। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি দাবি করেছিলেন, ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন ‘উদ্বেগজনক’।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...

১ ঘন্টা আগে


ইরানের মর্যাদা বিসর্জন দেয়নি যোদ্ধারা: পেজেশকিয়ান
ইরানের মর্যাদা বিসর্জন দেয়নি যোদ্ধারা: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি যোদ্ধাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু যুদ্ধের ইতিহাসের অংশ নয়; বরং এটি এমন মানুষের দৃঢ়তার গল্প, যারা চরম কষ্ট সহ্য করেও ইরানের মর্যাদা বিসর্জন দেননি।ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ‘ইরানে যুদ্ধবন্দিদের স্বদেশে প্রত্যাবাসন দিবস’ উপলক্ষে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে

১ ঘন্টা আগে


সৌদিতে হজ-ওমরাহ পালনে ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত অর্থ সংগ্রহে পাকিস্তানের সতর্কবার্তা
সৌদিতে হজ-ওমরাহ পালনে ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত অর্থ সংগ্রহে পাকিস্তানের সতর্কবার্তা

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকালে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত ভঙ্গ না করতে নাগরিকদের কঠোরভাবে সতর্ক করেছে পাকিস্তান। এসব অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক গ্রেপ্তার, কারাদণ্ড এবং সৌদি আরব থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে।রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom