হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ৬ মিত্র দেশ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ছয়টি মিত্র দেশ প্রস্তুতির কথা জানিয়েছে। তবে তাদের মধ্যে দুটি দেশ স্পষ্ট করেছে, যেকোনো উদ্যোগ যুদ্ধবিরতির পরেই নেওয়া হবে।
বৃহস্পতিবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস এক যৌথ অবস্থানে জানায়, প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা ‘উপযুক্ত প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত’।
জোটটি আরও জানায়, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক পরিকল্পনায় অংশ নেওয়া দেশগুলোর অঙ্গীকারকে স্বাগত জানানো হয়েছে।
তবে ইতালি ও জার্মানি স্পষ্ট করে বলেছে, তারা তাৎক্ষণিক কোনো সামরিক সহায়তার কথা বলছে না; বরং যুদ্ধবিরতির পর একটি সম্ভাব্য বহুপক্ষীয় উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। বিশ্বে মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর সংঘাতের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
ভারতের ধর্মীয় স্থাপনা ধ্বংস নিয়ে জারদারির মন্তব্যে উত্তেজনা, নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া
ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস ও ভাঙচুরের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে তাঁর এ মন্তব্যকে “অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত।এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জারদারি দাবি করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মীয় স্থাপনা হুমকির মুখে রয়েছে। তিনি বিশেষভাবে ভারতের
৬ দিন আগে
কলকাতায় রাস্তা বন্ধ করে মোদির যোগব্যায়াম, বিতর্কে রেড রোডের আয়োজন
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর অংশগ্রহণে কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ যোগব্যায়াম কর্মসূচি। এ উপলক্ষে দীর্ঘ সময় ধরে শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ রাখা হয়, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ যোগ দেন। বিশেষ এ আয়োজনকে কেন্দ্র...
৬ দিন আগে
ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ
ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজ তিনটির কমিশনিং ঘোষণা করেন।নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন তিনটি জাহাজ হলো স্টিলথ ফ্রিগেট আইএনএস ডুনাগিরি, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ আইএনএস সংশোধনক এবং...
৬ দিন আগে
যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরান যুদ্ধ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে সংঘাতের একমাত্র সমাপ্তি হতে পারে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। কিন্তু যুদ্ধের শেষ অধ্যায়ে এসে বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতার পর যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে-শেষ পর্যন্ত কি ওয়াশিংটনকেই আপস করতে হয়েছে?ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত নতুন চুক্তি রিপাবলিকান দলের কট্টরপন্থি অংশের...
৬ দিন আগে
